“আমার পাহাড়, আমার জীবন” স্লোগানকে ধারণ করে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা শাখার অভিষেক ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে শহরের সেলিম ট্রেড সেন্টারে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মো. লোকমান হোসাইন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক মো. আবু তাহের।
বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাবেক পৌর মেয়র মো. আলমগীর কবির, সম্মেলন বাস্তবায়ন কমিটির সহ সভাপতি মো. আব্দুল হামিদ রানা, রাঙ্গামাটি জেলা সভাপতি মো. সোলায়মান, খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা ও সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার ও সংরক্ষণের জন্য নাগরিক পরিষদকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, মহিলা পরিষদ, ছাত্র পরিষদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-পার্বত্য সময়


