ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগে অনার্সে সর্বোচ্চ জিপিএ অর্জন করে জগন্নাথ হল থেকে মেরিট অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন জয় চাকমা।
শিল্পচর্চার পাশাপাশি জয় পাহাড়ি জীবনের বাস্তবতা, আদিবাসী সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তার চিত্রকর্ম ও লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলেন।
নিজের এই অর্জন সম্পর্কে ফেসবুক পোস্টে জয় লিখেছেন, “বাবা আর দিদি সুদূর খাগড়াছড়ি থেকে আমার প্রাপ্তির দিনে এসেছেন। মা বেঁচে থাকলে হয়তো আরও বেশি খুশি হতেন। পরিবারের মানুষদের বিশেষ করে বাবার গর্বের অনুভূতি দেখে আমার ভীষণ ভালো লেগেছে।”
শিক্ষক, বন্ধু, সিনিয়র ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয় জানিয়েছেন, এই প্রাপ্তির পেছনে তাদের অবদান অনস্বীকার্য।
জয়ের এই অর্জনে সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ বিরাজ করছে।

-পার্বত্য সময়