জেএসএস (সংস্কার) সমর্থিত পিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা দুর্বৃত্ত কর্তৃক অপহৃত হয়েছে।

আজ (রোববার) পৌনে তিনটার দিকে খাগড়াছড়ি সদরের শিব মন্দির এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

ধনঞ্জয় ত্রিপুরা পানছড়ির লোগাং এর বনিতা চাকমার ছেলে। তার বাবার মৃত্যুর পর মায়ের অন্যত্র বিয়ে হয়। তিনি বর্তমানে খাগড়াছড়ি সদরের পানখাইয়া পাড়ায় এক মেসবাড়িতে বাস করছিলেন। তিনি জেএসএস (সংস্কার) সমর্থিত পিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি।

জানা যায়, তিনি পানছড়ি থেকে মোটরসাইকেলযোগে  খাগড়াছড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র গ্রুপের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে যায় বলে জানা যায়। এসময়  করে নিয়ে যায় ধনঞ্জয় ত্রিপুরার বান্ধবী তেরেসা চাকমা তার সাথে ছিল। 
মেয়েটিরও কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে দাবি।

তেরেসা চাকমা পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং পানছড়ির অবনী পাড়ার সোনামনি ও সুচরিতা চাকমার মেয়ে।

পার্বত্য সময়ের তথ্যানুসন্ধানে জানা যায়, খাগড়াছড়ি সরকারি কলেজে ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পিসিপি ছেলেমেয়েরা সরাসরি কোনো প্রোগ্রাম করতে না পারার ক্ষোভ থেকেই ধনঞ্জয় ত্রিপুরাকে অপহরণ করা হতে পারে। এছাড়া একটি সূত্রের দাবি, তার সাথে থাকা বান্ধবী ইউপিডিএফ (প্রসীত) এর একজন সোর্স হিসেবে কাজ করেছে।

-পার্বত্য সময়