রাঙামাটিতে ফের সংঘর্ষে জড়িয়েছে পার্বত্য চট্টগ্রামের দুই আঞ্চলিক সংগঠন, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
রোববার (১৬ মার্চ) রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের খামারপাড়া তৈমিদুং এলাকায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ইউপিডিএফের পরিচালক নির্মল চাকমা নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র বলছে, চারদিন আগে (১২ মার্চ) রাঙামাটির শুভলংয়ের রূপবান এলাকায় জেএসএসের কালেক্টর সম্রাট চাকমা হত্যার বদলা নিতেই এই হামলা চালিয়েছে জেএসএস সশস্ত্র গ্রুপ।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ জানিয়েছেন, "দুটি আঞ্চলিক দলের সশস্ত্র গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।"
এ ঘটনায় এখনো জেএসএস বা ইউপিডিএফের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

-পার্বত্য সময়