রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি আবারও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। আজ বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমান হ্রদের পানির স্তর ১০৮.৩২ ফুট এমএসএল এ পৌঁছেছে। বিপৎসীমা ১০৯ ফুট এমএসএল। হ্রদের নিরাপত্তা এবং আশপাশের জনপদের সুরক্ষা নিশ্চিত করতে স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।
কাপ্তাই পিডিবি ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদুল হাসান বলেন, “উজান ও ভাটির অঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং হ্রদ ও স্পিলওয়ের ওপর চাপ কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। পানি এখনও বিপৎসীমা অতিক্রম করেনি, তবে সতর্কতার স্বার্থে ব্যবস্থা নেওয়া হলো।”
উল্লেখ্য, এর আগেও পানি বৃদ্ধির কারণে ১৬টি জলকপাটই খোলা হয়েছিল। বন্ধ করার সপ্তাহ যেতে না যেতেই আবার খুলতে হচ্ছে এই স্পিলওয়ের কপাটগুলো।

-পার্বত্য সময়