খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার গাড়িটানা এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। অভিযানে লক্ষীছড়ি জোনের আওতাধীন নয়াবাজার আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়।
পরে মো. ইউসুফ নামে এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানো হলে একটি দেশীয় তৈরি লং ব্যারেল দুই নালা এলজি এবং দুইটি কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর অভিযুক্ত মো. ইউসুফকে অস্ত্র ও গুলিসহ মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।


