রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় জিকু চাকমা ও বাবুধন চাকমার নেতৃত্বে অস্ত্রের মুখে মোটরসাইকেল চালকদের জিম্মি করে তাদের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাঘাইহাট বনানী বন বিহারের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় ইউপিডিএফ (মূল)-এর বিচার বিভাগের সমন্বয়ক ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সভাপতি বাবুধন চাকমা এবং জিকু চাকমার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি উক্ত স্থানে চলাচলরত মোটরসাইকেল চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে থামায়।
এ সময় তাদের ভয়ভীতি প্রদর্শন করে মোটরসাইকেলের চাবি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ফলে ওই সড়কে চলাচলকারী মোটরসাইকেল চালকদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়।
এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।


