বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংকে ২ এপ্রিল রাত ৯টায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। এ সময় সন্ত্রাসীদের ব্যবহৃত জিপগাড়িটি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে পৃথক অভিযানে কেএনএফের আরও ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  

আজ (সোমবার) বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন।

তিনি জানান, গতকাল রোববার রাতে থানচি থেকে একজন এবং রুমা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে সদরের স্যারণপাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়ককে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী-র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এদিকে বান্দরবানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যানসহ বিভিন্ন ধরনের সক্ষমতা বাড়ানো হয়েছে।

 

  • -পার্বত্য সময়