পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) উপদেষ্টা লাল লিয়ান সিয়াম বমকে আটক করেছে পুলিশ।

বুধবার বান্দরবানের রুমায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবানের পুলিশ সুপার শাহিন সৈকত গণমাধ্যমে ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুকি-চিনের ‘গুরু’ হিসেবে পরিচিত ছিলেন লাল লিয়ান। এ নিয়ে বান্দরবানের যৌথ বাহিনীর অভিযানে মোট ৫৭ জনকে গ্রেপ্তার করা হলো।

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে হামলা করে সশস্ত্র সন্ত্রাসীদের দল। এরপর থেকেই আইন-শৃঙ্খলা বাহিনী পাহাড়ে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করছে।


পার্বত্য সময়