আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট- কেএনএফ এর প্রশিক্ষণ প্রাপ্ত অস্ত্রধারী দানিয়েল বম।
রোববার (১০ নভেম্বর) বান্দরবার রুমার জাইঅন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সূত্রের দাবি।
জানা যায়, দানিয়েল কেএনএফ এর সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এর সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন রুমা এলাকায় চাঁদাবাজিসহ নানা ধরণের অপরাধ কর্মে লিপ্ত। এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রাখারও অভিযোগ আছে এই দানিয়েলের বিরুদ্ধে।

-পার্বত্য সময়