রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতো পাড়া এলাকায় এমএনপি (মারমা ন্যাশনাল পার্টি) ক্যাম্প সংলগ্ন স্থানে ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২০ আগস্ট) রাত ১২টা ১০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এমএনপি ক্যাম্পের চারপাশে জেএসএস (জনসংহতি সমিতি) এর সম্ভাব্য আক্রমণ ঠেকাতে নিরাপত্তার অংশ হিসেবে ল্যান্ড মাইন পেতে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, রাতে বন্যপ্রাণীর চলাচলের সময় মাইন বিস্ফোরিত হয়। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
-পার্বত্য সময়


