খাগড়াছড়ির রামগড় পৌরসভার পূর্ব বাগানটিলা এলাকায় নিজ বাড়ির বিছানা থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন আমেনা খাতুন (৯৫) ও তার মেয়ে রাহেনা আক্তার (৪৫)। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় বাড়িতে কেবল মা ও মেয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড বুধবার (২০ আগস্ট) রাতের কোনও একসময়ে সংঘটিত হয়েছে।
এক প্রতিবেশী জানান, দীর্ঘদিন ধরে মৃত আমেনা খাতুনের ছোট ছেলে আবুল বশরের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। আগে কয়েকবার সামাজিকভাবে সমস্যা মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আমেনা বেগমকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছিল।
নিহতের বড় মেয়ে সালেহা বেগম বলেন, বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে এক নারী প্রতিবেশী তাদের বাড়িতে গিয়ে দরজা খোলা দেখতে পান। ঘরে প্রবেশ করলে তিনি মা-মেয়ের মরদেহ দেখতে পান এবং চিৎকার করলে বিষয়টি জানাজানি হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানিয়েছেন, “গতকাল রাতে এই ঘটনা ঘটে। হত্যার কারণ উদঘাটনে পুলিশের বিশেষ ইউনিট কাজ করছে। দুপুরে মরদেহ উদ্ধার করা হয় এবং তদন্ত চলছে।”
-পার্বত্য সময়


