খাগড়াছড়ির রামগড় এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মো. আরিফ নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রামগড় পৌরসভার ৫ নং ওয়ার্ডের বৈদ্যটিলায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম।
ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় মো. আরিফকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬খ লঙ্ঘনের অভিযোগে দায়ী করা হয় এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


