নাট্য সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৩ পেলেন মৃত্তিকা চাকমা। কবি মৃত্তিকা চাকমা ১২ জানুয়ারী ১৯৫৮ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের মৃগাছড়িতে জন্মগ্রহন করেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৬ জন এই পুরস্কার পাচ্ছেন। বুধবার (২৪ জানুয়ারি) বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। অমর একুশে বইমেলা ২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন।
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ পাচ্ছেন— কবিতায় শামীম আজাদ, কথাসাহিত্যে নূরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী, প্রবন্ধ/গবেষণায় জুলফিকার মতিন, অনুবাদে সালেহা চৌধুরী, নাটক ও নাট্যসাহিত্যে মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক, শিশুসাহিত্যে তপংকর চক্রবর্তী, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ, বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো. মজিবুর রহমান, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে ইনাম আল হক, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী/মুক্তগদ্যে ইসহাক খান, ফোকলোরে তপন বাগচী ও সুমন কুমার দাশ।
মৃত্তিকা চাকমার আলোচিত একটি কাব্যগ্রন্থের নাম গঝক। এ কাব্যগ্রন্থ সম্পর্কে কবি বলেছেন,
‘…আমার এ গ্রন্থের নামকরণ করছি ‘গঝক’। বাংলা ভাবানুবাদ করলে যা দাঁড়ায় জবরদখল বা খর্ব হওয়া। যেমন সাম্প্রতিক বিশ্বে একটু নজর দিলে চোখে পড়ে জবরদখলের ছরাছরি। যেমন নদী দখল, ভূমি দখল, পাহাড় দখল। এক দেশের প্রতি আরও এক দেশের জবর দখল। যেমন ফিলিস্তিনিদের জন্মভূমিতে ইসরাইলিদের দখল। ভারতের সীমান্ত অঞ্চল লাদাখসহ তিব্বতীদের জন্মভূমি চীনাদের দখলে। এ ধরনের প্রকাশ্যে অপ্রকাশ্যে কার ভূমি কে দখল করছে তার কোনো পরিসীমা নেই।…”
রাঙ্গামাটির
মৃত্তিকা চাকমা পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২৩
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৬ জন এই পুরস্কার পাচ্ছেন। বুধবার (২৪ জানুয়ারি) বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সি
স্টাফ রিপোর্টার
২৫ জানুয়ারি, ২০২৪ ৫:৩১ পূর্বাহ্ন১ মিনিট পড়া

কবি মৃত্তিকা চাকমা
