ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সভায় পার্বত্য তিন জেলার প্রায় শতাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
কমিটিতে যারা দায়িত্ব পেলেন
নতুন গঠিত কমিটিতে সাংবাদিক এ এইচ এম ফারুককে আহ্বায়ক, মিতায়ন চাকমাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. আলমগীর হোসেন ভূইয়াকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন: বাখের উদ্দিন, সাংবাদিক অয়ন আহমেদ, ব্যাংকার আবুল কালাম আজাদ, এডভোকেট নাজমুল হাসান (নিজাম), আমিনুল হক, ব্যারিস্টার ইশতিয়াক হোসেন জিসাম, দিদারুল আলম, আয়েশা খাতুন
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন- এডভোকেট আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি), আল আমিন আহমেদ, রফিকুল ইসলাম, জাকের হোসেন শাহীন ও আবদুল্লাহ আল মামুন খোকন।
সমিতির নেতৃবৃন্দ জানান, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অধিকার, ঐক্য ও উন্নয়নকে ঢাকায় প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে সংহত করা, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি এবং পার্বত্য জনগণের সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এই সংগঠনের মূল লক্ষ্য।
কমিটি অচিরেই একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ঘোষণা দেয়।
-পার্বত্য সময়


