বিলাইছড়ি উপজেলাধীন বড়থলি ইউনিয়নের মারমা পাড়া থেকে রবিবার (২৩ জুন) রাতে তিন ব্যক্তি নিখোঁজ হয়েছে বলে জানা যায়। পরিবারের সদস্যরা খোঁজা খুঁজির পরও তাদের না পেয়ে বড়থলির স্থানীয় আর্মি ক্যাম্পের সহায়তা চান।
নিখোঁজ হওয়া ব্যক্তিরা হলেন পাড়ার কারবারি (প্রধান) হলামংচিং মারমা (৫২)।
সাপ্রুচিং মারমা (৩৫)। তিনি সাহলাউ মারমার ছেলে।
অপর জন সাচিং মারমা (৪৭)। তিনি অংচিং মারমার ছেলে।
তারা সকলেই রাঙামাটি জেলার বিলাইছড়ি থানার বড়থলি মারমা পাড়ার বাসিন্দা।
কুকি-চিনের সদস্যরা গত ২২ জুন ২০২৪ স্থানীয় কারবারি হলামংচিং মারমাকে খাবার সংগ্রহ করে দেওয়ার জন্য নির্দেশনা দেয়। কিন্তু কারবারি কুকি-চিনের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সহযোগিতা না করার কারণে মারমা সম্প্রদায়ের এই ৩জনকে অপহরণ করতে পারে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।
-পার্বত্য সময়


