মানিকছড়ি আর্মি ক্যাম্পের নীচে শুক্রবার (২৪ মে) দুপুর ২টা ৩০ মিনিটে অস্থায়ী পোস্ট থেকে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনুমানিক ৭০০ লিফলেট, ৩ টি মোবাইল, ১ টি প্লাটিনা মোটরসাইকেলসহ ২ জনকে আটক করা হয়।
শুক্রবার মানিকছড়ি ইউনিয়নের চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে মানিকছড়ি আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অস্থায়ী পোষ্ট পরিচালনা করলে খাগড়াছড়ি জেলার হলুদিয়া গ্রামের উলাচাই মারমার ছেলে অংসালা মারমা (২০) মানিকছড়ি উপজেলা শাখা পিসিপি এর সাধারণ সম্পাদক ও একই জেলার ওয়াকছড়ি গ্রামের থোয়াংপ্র মারমার ছেলে মংসাপ্রো মারমা (২৪)। আটককৃতরা পিসিপির কর্মী।
ফটিকছড়ি হতে মানিকছড়ি জামতলা এলাকায় যাওয়ার সময় সরকার বিরোধী পিসিপির লিফলেট সহ তাদের আটক করা হয়।
-পার্বত্য সময়

