নাইক্ষ্যংনছড়ির গহীন অরণ্যে পাহাড়ি সন্ত্রাসীদের আস্তানায় হানা দিয়ে ৮টি অস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেন ডিএমপি কাউন্টার টেরিরিজম এর একটি ইউনিট। বুধবার (১৫মে) সন্ধ্যায় উপজেলার ছাগলখাইয়া এলাকার মনিরুলের পাহাড় নাম এলাকা থেকে এসব অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তলসহ ৮ পাহাড়ি অস্ত্র, ১১টি সর্টগানের গুলি, ১০ টি শর্ট গানের গুলির খোসা, ১ টি ধারালো অস্ত্র, ২ টি বাইনোকুলার, ১ টি গ্যাস মাস্ক, ১ টি চার্জার লাইট, ১ টি ব্যাটারী, ২ টি ওয়াকি টকি, চার্জার ২ টি, ৪ লিটার এসিড, ১ বস্তা প্লাস্টিক সহ আরো বিপুল সরঞ্জাম।
অভিযানটি পরিচালনা করেন ঢাকার ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন। বিষয়টি নিশ্চিত করেন অভিযানকারী দলের দায়িত্বশীল এক কর্মকর্তা।
ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের জানান, এটি সন্ত্রাসীদের আস্তানা। যেখানে অস্ত্রও তৈরি করত তারা। খবর পেয়ে গত কয়দিন ধরে অনুসন্ধানের পর এ অভিযান পরিচালনা করেন। তবে খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু অস্ত্র-গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম তখনই নিয়ে যেতে পারেনি সন্ত্রাসীরা।
স্থানীয় বাসিন্দা ছবির আহমদ জানান, তাদের এই এলাকা ও আশপাশের এলাকায় আরও আস্তানা রয়েছে। আর এ সব আস্তানায় শতাধিক সদস্য রয়েছে। যাদের কাছে এলাকার মানুষ জিম্মি। যারা নাইক্ষ্যংছড়ি ও রামুর পাহাড়ি জনপদগুলোতে নানা অপরাধ করে পার পাচ্ছে দীর্ঘ দিন। এ পরিস্থিতিতে ডিএমপির কাউন্টার টেররিজমের বিশেষ দলটি অভিযান পরিচালনা করায় এলাকাবাসী খুবই খুশি।
-পার্বত্য সময়
নাইক্ষ্যংছড়ির গহিন অরণ্যে অভিযানঃ আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার
এটি সন্ত্রাসীদের আস্তানা। যেখানে অস্ত্রও তৈরি করত তারা। খবর পেয়ে গত কয়দিন ধরে অনুসন্ধানের পর এ অভিযান পরিচালনা করেন। তবে খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কিন্তু অস্ত্র-গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম তখনই নিয়ে যেতে পারেনি সন্ত্রাসীরা।
সি
স্টাফ রিপোর্টার
১৬ মে, ২০২৪ ৪:০৩ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত
