খাগড়াছড়িরপানছড়ি উপজেলায় ইউপিডিএফ (প্রসীত) অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহবিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৫টার দিকেখাগড়াছড়ি জোন এর অধীনস্থপানছড়ি আর্মি ক্যাম্পের সদস্যরা উপজেলার চেংগী ইউনিয়নের যুবনেশ্বর পাড়ায় এই অভিযান পরিচালনাকরেন।

জানা যায়, বর্তমানে মাইকেল চাকমার তত্ত্বাবধানে পরিচালিত ইউপিডিএফ (প্রসীত) এর পানছড়ি শাখারকথিত সামরিক কমান্ডার সুমেন চাকমার বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জামাদি উদ্ধারকরা হয়।

অভিযানকালে ম্যাগাজিনসহ একটি বিদেশিপিস্তল, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটিমোবাইল ফোন, পাঁচটি ওয়াকিটকিচার্জার, একটি ল্যাপটপ চার্জার, পনেরটি ব্যানার, সামরিক ইউনিফরম,  প্রিন্টার ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

অভিযানশেষে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রী আইনগতপ্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতিচলছে বলে জানা গেছে।

স্থানীয়সূত্রে জানা যায়, যুবনেশ্বরপাড়া ইউপিডিএফ (প্রসীত) এর একটি সক্রিয়ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সাম্প্রতিক সময়েওই এলাকায় সংগঠনটির সদস্যদের চলাচল বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা বাহিনী নজরদারি বাড়ায়।