“বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই” স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের জেলা কমিটির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় এই সভা হয়।
সভা শেষে সর্বসম্মত সিদ্ধান্তে ১৩ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভা কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন উদয়ন বড়ুয়া এবং সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বড়ুয়া নিখিল।
কমিটির অন্যান্য পদধারীরা হলেন- সহ-সভাপতি: সনেট চৌধুরী, যুগ্ম সম্পাদক: প্রকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক: প্রবেট বড়ুয়া, অর্থ সম্পাদক: সুমন বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক: সম্রাট বড়ুয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক: পিন্টু বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক: ক্যামি বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক: রিকি বড়ুয়া, নির্বাহী সদস্য: সজল বড়ুয়া, দুকুল বড়ুয়া (দুলু), জুয়েল বড়ুয়া, সোহেল বড়ুয়া ও জয়া বড়ুয়া। 
এসময় জেলা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সহ-সভাপতি নয়ন বিকাশ বড়ুয়া, সাধারণ সম্পাদক অপু বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক তপু বড়ুয়া, অর্থ ও যুব বিষয়ক সম্পাদক তেমিয় বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবদত্ত মুৎসুদ্দী, দপ্তর সম্পাদক রুবেল বড়ুয়াসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন রাঙামাটি পৌরসভা কমিটি আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।

-পার্বত্য সময়