গত ০৯ ডিসেম্বর ২০২৪ রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সাথে রাঙ্গামাটি জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
এসময় উপস্থিতিত ছিলেন জনাব মোঃ রুহুল আমিন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শিব শংকর বসাক, সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নাবিল নওরোজ বৈশাখ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট,রাঙ্গামাটি পার্বত্য জেলা, মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (নেজারত), শরিফুল ইসলাম শাকিল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আহাদ,রাকিব হাসান, মোঃইমাম হোসেন, ওয়াহিদুজ্জামান রোমানসহ ৫০/৬০জন।
এসময় জেলা প্রশাসক রাঙ্গামাটি জেলা শিক্ষা, স্বাস্থ্য,পর্যটন,রাস্তাঘাটসহ সকল বিষয়ে উন্নয়ের মাধ্যমে রাঙ্গামাটি জেলাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।
- --পার্বত্য সময়


