রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙামাটি জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে। মিজান একই সঙ্গে রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, “গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে গত সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।”
সূত্র জানায়, মিজান গ্রেপ্তারের আগ পর্যন্ত অবৈধ সরকার সংক্রান্ত বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে গোপন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। পুলিশ তার মোবাইল ফোন থেকে এ তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
গ্রেপ্তারের পর পুলিশ মিজানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
-পার্বত্য সময়


