রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ১০ দিনের জন্য ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চেয়ারম্যান ইন্দোনেশিয়ার বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। এ সময় দেবপ্রসাদ দেওয়ান পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে তিনি আর্থিক বিষয় ছাড়া পরিষদের নিয়মিত ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।
দেবপ্রসাদ দেওয়ান রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ।


