ইউপিডিএফ (প্রসীত) এর পক্ষ হতে বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফ এর বিরুদ্ধে যৌথ অভিযানের নামে গণ-গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বৃস্পতিবার (২৫ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্ষন্ত রাঙ্গামাটি সদর ব্যতীত পুরো জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ৫টা ২০ মিনিটে রাঙ্গামাটি জেলাধীন কাউখালী উপজেলাস্থ ঘাগড়া ইউনিয়নের যৌথখামার নামক এলাকায় ইউপিডিএফ (প্রসীত) এর নেতাকর্মীরা রাস্তার মধ্যে গাছ ফেলে, লাকড়ী ও গাছের শুকনা পাতায় আগুন জ্বালিয়ে দিয়ে রাস্তার যান চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে রাঙ্গামাটি জোন (১১ ইবি) এর ঘাগড়া আর্মি ক্যাম্প হতে সিনিঃ ওয়াঃ আলমগীর এর নেতৃত্ব ১০ জনের একটি সি-টাইপ টহল ও রেস্টহার্ট পুলিশ ক্যাম্পের ৫/৬ জনের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে রাস্তাটি যান চলাচলের জন্য স্বাভাবিক করেন। বর্তমানে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।
পরপবর্তিতে রাঙ্গামাটি সদর উপজেলাস্থ ৩নং সাপছড়ি ইউনিয়নের সাপছড়ি নামক এলাকায় এবং শহরস্থ ভেদভেদি শ্রী শ্রী লোকনাথ মন্দিরের পাশে রাস্তায় ইউপিডিএফ (প্রসীত) এর অজ্ঞাত ১০/১২জন নেতাকর্মী রাস্তার মধ্যে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেইয়ার চেষ্টা করলে কোতয়ালী থানার এসআই(নিঃ) কহ্লাউ সিং মারমা এর নেতৃত্ব পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে  আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
তবে বর্তমানে রাঙ্গামাটি- খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা যায়।
এছাড়া নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়ি, ও ১৭ মাইল ঠান্ডা বাজার নামক এলাকায় এবং ইউপিডিএফ (প্রসীত) অধ্যুষিত লংগদু, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় ইউপিডিএফ (প্রসীত) কর্তৃক অবরোধ কর্মসূচী পালন করা হচ্ছে বলে জানা যায়। তবে সেখানে সহিংসতমূলক কর্মকাণ্ড পরিলক্ষিত হয়নি বলে জানা যায়। 
গত ২৩ এপ্রিল ২০২৪ তারিখে ইউপিডিএফ (প্রসীত) এর পক্ষ হতে বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফ এর বিরুদ্ধে যৌথ অভিযানের নামে গণ-গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে রাঙ্গামাটি সদর ব্যতীত পুরো জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। 
এরই ধারাবাহিকতায় বৃস্পতিবার তারা বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে এবং পিকেটিং করে রাস্তা অবরোধের চেষ্টা করে। তবে সেনাবাহিনী এবং আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে তাদের অপতৎপরতা প্রতিরোধ করা হয়। বর্তমানে ইউপিডিএফ অধ্যুষিত এলাকা সমূহে সেনাবাহিনীর টহল চলমান রয়েছে।
উক্ত ঘটনা সমূহের কারণে কোথাও কোন হতাহতের ঘটনা ঘটেনি। উক্ত কর্মসূচি দুপির ১২টা পর্যন্ত চলবে বলে জানা যায়।

-পার্বত্য সময়