বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে সিদ্দিকুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ মার্চ) আজিজনগরের ইসলামপুরের সন্দীপ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিদ্দিকুর রহমান সন্দীপ পাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে এবং চাম্বি মফিজ বাজারের একটি হোটেলে কাজ করেন।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী বৃদ্ধার ছেলে ও ছেলের বউ সরকারি চাকরিজীবী। প্রতিদিনের মতো রোববার সকালেও তারা বৃদ্ধার জন্য খাবার তৈরি করে অফিসে চলে যান। এই সুযোগে সিদ্দিকুর রহমান বৃদ্ধার বাসায় ঢুকে তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহমেদ মোর্শেদ বলেন, ‘তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হবে।’
--পার্বত্য সময়


