ঐতিহ্যবাহী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল ০১ থেকে ০৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাঙামাটি জেলার চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজক।

৩ দিনব্যাপী এই ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল প্রতিদিন বিকাল ০৩টা থেকে রাত সাড়ে ০৮টা পর্যন্ত চলবে।

পার্বত্য তিন জেলার ১৬ সম্প্রদায়ের রসনাবিলাসসমৃদ্ধ ঐতিহ্যবাহী বাহারি খাবারসামগ্রী পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পার্বত্য সংস্কৃতি প্রতিফলনের লক্ষ্যে এর আয়োজন করা হয়।

পহেল ফেব্রুয়ারি ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন, দীপংকর তালুকদার এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ মশিউর রহমান এনডিসি।

অনুষ্ঠানটি পরিচালনা, তত্ত্বাবধান ও সভাপতিত্বে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা।

পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চগ্যা, বাঙ্গালি, গুর্খা, অহমিয়া, খেয়াং, খুমি, চাক, পাংখোয়া, বম, লুসাই, রাখাইন এবং সাঁওতালসহ ১৬টি সম্প্রদায় তাদের সুস্বাদু খাবার সামগ্রীসমূহ নিয়ে ঐতিহ্যবাহী এ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে।

 

-পার্বত্য সময়