"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার' শ্লোগানে খাগড়াছড়িতে নিরাপদ সড়ক চাই দিবস উপলেক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) শহরের শাপলা চত্তর থেকে শোভাযাত্রা শুরু হয়ে টাউন হল ঘুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায়  নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক মো. ইসমাইল হোসেন সবুজ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সহসভাপতি প্রমোদ বিকাশ ত্রিপুরা, মো. আমির হোসেন, সাইফুউদ্দিন আবু আনসারী মিঠু প্রমুখ। 
বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে এবং সকলে যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন, আর কাউকে যেন জীবন হারাতে না হয়, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার  আহবান জানান।

  • -পার্বত্য সময়