রাঙামাটির বাঘাইছড়ির দাড়িপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো ছয়জন। বুধবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন ও মো.বাবু এবং গাজীপুরের মো.সাগর ও ওলিউল্লাহ।
খাগড়াছড়ি সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থল থেকে একটি ট্রাকে সাত জনকে ও একটি জিপে করে তিন জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আহতদের বহনকারী ট্রাক ও জিপ জেলা সদর হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে আনার পর তিন জনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাগর দেব তপু।
চিকিৎসক সাগর দেব তপু জানান, এখানে তিন জনকে মৃত অবস্থায় আনা হয়। আহত বাকি সাত জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান, উদয়পুরে সীমান্ত সংযোগ সড়কের কাজে নিয়োজিত ১৬ শ্রমিককে বহনকারী ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ছয় জন ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা আহত হন। তাদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল বলেন, সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও তিন জনকে মৃত ঘোষণা করেন। সেখানে সাত জন চিকিৎসাধীন আছেন।
নিহত শ্রমিকদের পাঁচজনের মরদেহ সাজেক থানায় আর চারজনের মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রয়েছে।
-পার্বত্য সময়
সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্প ট্রাক খাদে, নিহত ৯
উদয়পুরে সীমান্ত সংযোগ সড়কের কাজে নিয়োজিত ১৬ শ্রমিককে বহনকারী ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ছয় জন ঘটনাস্থলেই নিহত হন। বাকিরা আহত হন। তাদের খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।
সি
স্টাফ রিপোর্টার
২৫ এপ্রিল, ২০২৪ ২:০০ পূর্বাহ্ন২ মিনিট পড়া

রাঙ্গামাটিতে ডাম্প ট্রাক খাদে, ছবি সংগৃহীত
