বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের একটি খাল থেকে সেলফ লোডিং রাইফেল (এসএলআর) ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় ১০০ গজ পূর্ব দিকে শূন্যরেখার একটি খালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে পানির নিচে অস্ত্র ও গুলি দেখতে পান। তারা বিষয়টি বিজিবিকে জানালে ঘুমধুম সীমান্তচৌকির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।
এসময় একটি এসএলআর, একটি ম্যাগাজিন ও ১৩টি গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

-পার্বত্য সময়