রাঙামাটিতে সফর করেছেন ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন এবং ফার্স্ট সেক্রেটারি মিস করিন থেভোজ। বুধবার (২২ জানুয়ারি) সকালে, তিনি স্পিডবোটযোগে পুলিশ এসকর্ট সহ বিলাইছড়ি উপজেলা ঘাটে পৌঁছান। বিলাইছড়ি সদর ইউনিয়নের দুপ্যাচর তরুণ সবুজ সংঘ ক্লাবের কনভেনার এবং ইউথ গ্রুপের সভাপতি বাবু থুই প্রু মারমা সহ স্থানীয় যুবক-যুবতীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে ছিলেন রাঙামাটির সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কিরণ, আস্থা প্রকল্পের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, এবং মনিটরিং অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান রাসেল। এছাড়া আস্থা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট আরও ৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সফরের অংশ হিসেবে তিনি বিলাইছড়ি অঞ্চলের স্থানীয় যুব সংগঠন এবং উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবগত হন।
-পার্বত্য সময়


