খাগড়াছড়ি সদর উপজেলার সবুজবাগ এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চন্দ্র রায়।
জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সবুজবাগ এলাকার বাসিন্দা মো. আক্তার হোসেন ও মো. সাহাব আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় গণমাধ্যমে জানান, ঘর নির্মাণের উদ্দেশ্যে অনুমোদন ছাড়াই অন্তত ৫০ ফুট উঁচু পাহাড় কেটে ফেলেন ওই দুই ব্যক্তি। এ অপরাধে তাঁদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
-পার্বত্য সময়


