নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরবরবাহ চেইন তদারকি ও ভোক্তা পর্যায়ে সঠিক দ্রব্যমুল্য নির্ধারণ রাখার লক্ষ্যে বান্দরবান বাজারে বিশেষ টাস্কফোর্স এর এক অভিযান পরিচালনা করা হয়েছে।
২১অক্টোবর (সোমবার) দুপুরে বান্দরবান সদরের ফল বাজার,মাছ বাজার,কাঁচাবাজার,মুরগি বাজার,ডিম, চাউল,আলু ও পিঁয়াজের আড়তে  এবং দোকানে এই  বিশেষ টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়। 
ঐ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নবাব আলী , ক্যাব এর সভাপতি মনিরুল ইসলাম মনু সাজিদ হাসান,
এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নবাব আলী বাজারের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সরকার নির্ধারিত মুল্যে সকল নিত্যপ্রয়োজনীয় বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেন। এসময় তিনি আরো বলেন,সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দ্রব্যমুল্য যাতে উর্ধগতি না হয় এবং ভোক্তারা যাতে সঠিক দামে দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারে সেজন্য এই বিশেষ টাস্কফোর্স নিয়মিত বাজার পরিদর্শন করবে এবং অসাধু কোন ব্যবসায়ী যদি সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মুল্যে দ্রব্য সামগ্রী বিক্রি করে তবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • -পার্বত্য সময়