রাঙ্গামাটিতে মোমবাতি থেকে আগুন লেগে পুড়ে ছাই হলো উপজাতি এক বাসিন্দার ঘর।
সোমবার (২৮ অক্টোবর) ২টার দিকে রাঙ্গামাটির কাপ্তাইয়ের হাফছড়ি মুখপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ওই পাহাড়ি বাসিন্দার নাম পাই চাও মার্মা। সে উপজেলার রাইখালি ইউনিয়নের হাফ ছড়ি মুখপাড়া এলাকার সুইলা প্রু মার্মার ছেলে।
স্থানীয়রা জানান, তার একটি ঘর আগুনে পুড়ে যায়। ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ও ধান চাউল আগুনে পুড়ে যায়। কোন হতাহতের ঘটনা ঘটেনি। এলাকাবাসী সবাই মিলে আগুন নিভাতে সক্ষম হলেও ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়।
-পার্বত্য সময়


