খাগড়াছড়ি সদর হাসপাতাল গেট এলাকায় সেনাবাহিনী মাদকসহ দুই তরুণকে আটক করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন দীঘিনালার লংগদু দাঙ্গাবাজার এলাকার বিনয় চাকমার ছেলে বিশন চাকমা (২৩) ও বিজয় বিকাশ চাকমার ছেলে জেসিন চাকমা (২১)।
তল্লাশিতে তাদের ব্যাগ থেকে গাঁজা, সংঘর্ষে ব্যবহৃত কানটা এবং গুলতি পাওয়া যায়। পাশাপাশি তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও আটক করা হয়।
পরে সদর থানার সেকেন্ড অফিসার মো. ইসমাইলের নেতৃত্বে একটি টহল দল তাদের থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।


