খাগড়াছড়ি শহরের পর্যটন হোটেল এলাকা সংলগ্ন একটি জঙ্গল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসাইন। তিনি জানান, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য এটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে বিষয়টি সিআইডিকে জানানো হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।