খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (প্রসীত) এর উদ্যোগে সংবিধান সংস্কার কমিটিতে সংখ্যালঘু জাতিসত্তার প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজাতিদের একাংশ।
মঙ্গলবার (৮ অক্টোবর)  বিকাল সাড়ে ৩ টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
পানছড়ি পুজগং বাজার সংলগ্ন ব্রীজের উপর "পার্বত্য চট্টগ্রামের বিরুদ্ধে বৈষম্য মানি না" এই প্রতিপাদ্যে ইউপিডিএফ (প্রসীত) এর উদ্যোগে প্রসীত এর অঙ্গ সহযোগী সংগঠন পিসিপি, ডিওয়াইএফ, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের (পানছড়ি) ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সংবিধান সংস্কার কমিটিতে সংখ্যালঘু জাতিসত্তার প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান।  
সংবিধান সংস্কার কমিটি থেকে চাকমা সার্কেল-চিফ ও আত্মস্বীকৃত রাজাকার-পুত্র দেবাশীষ রায়ের নাম বাদ দেওয়াতেই এই আন্দোলন বলে মনে করে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি- জেএসএস।

-পার্বত্য সময়