রাঙামাটির বাঘাইহাটের তারুমপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত সংঘর্ষ চলে। এতে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের নেতৃত্বে বিপ্লব চাকমা ও জেএসএস (সন্তু) গ্রুপের নেতৃত্বে রিফোস চাকমার সশস্ত্র দল অংশ নেয়।
প্রায় ৩০ থেকে ৩২ জন ইউপিডিএফ সদস্য এবং ২৫ থেকে ২৮ জন জেএসএস সদস্য এই সংঘর্ষে জড়ায়। এসময় থেমে থেমে ৬৫ থেকে ৭৫ রাউন্ড গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ে ইউপিডিএফ (প্রসীত) দলের একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার ও প্রভাব খাটানোকে কেন্দ্র করেই এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে।


