পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৮তম বার্ষিকীকে কেন্দ্র করে চুক্তির অসারতা ও আন্দোলনের আহ্বান জানিয়ে বিভিন্ন শ্লোগান সম্বলিত হাতে লেখা পোস্টারিং করা হয়েছে রাঙামাটির নান্যাচরে। জানা গেছে, শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের (প্রসীত) নেতৃত্বে এসব পোস্টারিং করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) নান্যাচর উপজেলা সদরের টিএন্ডটি বাজার, খুল্যাং পাড়া, নয়াদাম,পাতাছড়ি, বড়পুল পাড়া, মরাচেঙ্গীসহ বিভিন্ন এলাকায় পোস্টারিং সাঁটানো দেখা গেছে।

স্থানীয়রা জানান, ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম নান্যাচর উপজেলা শাখাসমূহ মিলিতভাবে এই পোস্টারিং করেছে।

পোস্টারগুলোতে “ব' যিয়ে চুক্তির আজায় ন থাক্কো, সময় থাক্কে আন্দোলনৎ লাম’; পার্বত্য চুক্তি কাগুজে দলিল ছাড়া কিছুই নয়’ CHT accord is a dead letter; No Full Autonomy No Rest; আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ কর; পার্বত্য চুক্তি একটি মূলা, পেছনে দৌড়িও না” ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, শান্তিচুক্তি বিরোধী ইউপিডিএফ (প্রসীত) তাদের উসকানিমূলক রাজনীতির অংশ হিসেবে সাধারণ যুবসমাজকে আন্দোলনের ডাক দিচ্ছে।