খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অপহরণের প্রায় দেড় মাস পর মুক্তিপণের বিনিময়ে এক জেএসএস (সন্তু)–সমর্থককে ছেড়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পানছড়ি উপজেলার মাচ্ছাছড়া এলাকা থেকে অপহৃত জেএসএস (সন্তু)–এর সমর্থক হিমেল চাকমা (৫৫)–কে ১ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্তি দেয় ইউপিডিএফ (প্রসীত)।

স্থানীয় সূত্র জানায়, গত ৭ জানুয়ারি হিমেল চাকমাকে তার নিজ বাড়ি থেকে ইউপিডিএফ (প্রসীত)–এর সদস্যরা অপহরণ করে নিয়ে যায়। এরপর দীর্ঘদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

মুক্তিপণের বিনিময়ে তাকে ছেড়ে দেওয়ার ঘটনাটি পার্বত্য চট্টগ্রামে সক্রিয় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও চাঁদাবাজির বাস্তবতা আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।