পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসিত দুই সদস্য নিহত হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়ায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে সাজেক থানা পুলিশ। নিহতরা হলেন, দীপায়ন চাকমা এবং অপরজন আশিষ‌ চাকমা।

বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের দুইজন নিহত হওয়ার সংবাদ পাওয়ার পরপরই সাজেক থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করেছে। হত্যাকাণ্ডের মূলে কারা রয়েছে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি তিন দিনের আবকাশ যাপনে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সাজেক যাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে এ ধরণের হত্যাকাণ্ডের মূলে কারা রয়েছে এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ইউপিডিএফের দাবী জেএসএস সন্তু লারমা লোকজন এই হত্যার সঙ্গে জড়িত।

ইউপিডিএফ’র অভিযোগ অস্বীকার করে জেএসএস সন্তু লারমা দলের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা বলেন, সাজেক এলাকায় জেএসএসের কোন সাংগঠনিক কার্যক্রম নেই। ইউপিডিএফ’র এ অভিযোগ ভিত্তিহীন।

 

-পার্বত্য সময়