খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) এক সশস্ত্র সদস্য আত্মসমর্পণ করেছেন।
বুধবার (৬ মে) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে নিটন চাকমা (৩১) নামের ওই সদস্য মহালছড়ি সেনা ক্যাম্পে আত্মসমর্পণ করেন। তিনি মহালছড়ি উপজেলার কিয়াংঘাট এলাকার বাসিন্দা।
আত্মসমর্পণের সময় তার কাছ থেকে একটি বিদেশি ইতালিয়ান পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি জমা নেওয়া হয়।
পরে সেনাবাহিনী তাকে মহালছড়ির মাইসছড়ি এলাকা থেকে খাগড়াছড়িতে নিয়ে আসে।
একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে খাগড়াছড়ি আরআইসি’র কাছে হস্তান্তর করা হয়।

