বান্দরবানের থানচিতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। নিহতের নাম ছেনোয়ারা বেগম (৬০)। তিনি থানচি সদর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ফজল করিম পাড়ার ফজল করিমের স্ত্রী।

মঙ্গলবার সন্ধ্যায় থানচি উপ‌জেলা সদ‌রের বিজিবি ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, তমাতুঙ্গী পর্যটন কেন্দ্র থেকে থান‌চি বাজারে আসার সময় একটি মোটরসাইকেল বিজিবি ক্যাম্পের সামনে অন্ধকারে ওই মহিলাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা ওই বৃদ্ধা ম‌হিলা‌কে গুরুতর আহত অবস্থায় হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুইজন আটক করেছে পুলিশ। আটকরা হলেন মোটরসাইকেল চালক মংসাই মারমা, উহ্লা মারমা ও উক্যমং মারমা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মাতাল অবস্থায় মোটরসাইকেল চালক ও আরোহীরা থান‌চি বাজা‌রে আসার প‌থে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ ম‌হিলার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৩ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

  • -পার্বত্য সময়