বান্দরবানের লামা উপজেলায় সাদিয়া আক্তার (২৭) নামে এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।
তিনি জানান, গত মঙ্গলবার অসুস্থতা নিয়ে সাদিয়া আক্তার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।
বর্তমানে আক্রান্ত নারীকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগ নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মোহাম্মদ সোলেমান জানান, আক্রান্ত নারীর উপসর্গ দেখা দেওয়ার পর সতর্কতার সঙ্গে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ স্থানীয়দের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও সন্দেহভাজন উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর আহ্বান জানিয়েছে।

-পার্বত্য সময়