বান্দরবানের লামা উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ইমরান নামের এক যুবককে পুলিশ আটক করেছে। সোমবার (২৫ আগস্ট) রাতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ভিকটিমকে একা পেয়ে ইমরান ধর্ষণ করেন। ঘটনার সময় কিশোরীর বাবা ঘরের বাইরে কাজের জন্য ছিলেন, মা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে বড় বোনের প্রসূতি সংক্রান্ত কাজে গিয়েছিলেন। পরের দিন স্থানীয় একজনকে বিষয়টি জানালে তা ধীরে ধীরে পরিবারের কাছে পৌঁছায়।
স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ সোমবার রাত ৯টার দিকে ইমরানকে থানায় নিয়ে আসে। 
লামা থানার উপপরিদর্শক (এসআই) আহমেদ মোর্শেদ গণমাধ্যমে জানান, ধর্ষণের অভিযোগে মামলা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে।

-পার্বত্য সময়