আগামী ১৬-২৪ জানুয়ারি রাঙামাটিতে শুরু হচ্ছে তারুণ্যের উৎসব। থাকছে লোক ও কারুশিল্প মেলাসহ ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এই উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের শোভাযাত্রাশ স্কুল, কলেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
আজ বুধবার সকালে শহরের জিমনেসিয়া প্রাঙ্গণ হতে শোভাযাত্রাটি বের হয়ে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এবারের আয়োজনের প্রতিপাদ্য ধরা হয়েছে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই'।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, তারুণ্যের উৎসব ২০২৫' উপলক্ষে রিজার্ভ বাজার শহীদ এম আব্দুল শুক্কুর মাঠ প্রাঙ্গণে লোক ও কারুশিল্প মেলা (১৬-২৪ জানুয়ারি,২০২৫) এর আয়োজন করা হয়েছে । এছাড়া তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা(T-20 ক্রিকেট), বালক ও বালিকাদের নিয়ে আলাদা (ফুটবল টুর্নামেন্ট, কাবাডি, কারাতে) এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন থাকছে।
এই উৎসব মূলতঃ তরুণদের জন্য। উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, আমাদের উদ্দেশ্যে হলো এই উৎসবে সকল তরুণদেরকে একত্রিত করা।
উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়াসহ ও সরকারি-বেসরকারি উধ্বর্তন কর্মকর্তারা। এসময় মেলার আয়োজন সুষ্ঠু ও সুন্দর রাখার জন্য বিভিন্ন ধরনের আয়োজন রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার।
-পার্বত্য সময়


