বান্দরবানের লামায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. জাবেদ (১৮) নামের এক যুবককে গলায় জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার সরই ইউনিয়নের জোড়মনি পাড়ায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জাবেদ উপজেলার সরই ইউনিয়নের ৭ ওয়ার্ড জোড়মনি পাড়ার মো. কাইছারের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৭ টার দিকে বিদ্যালয়ের যাওয়ার সময় অভিযুক্ত জাবেদ ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণের উদ্দেশ্যে টেনে হিচড়ে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যায়। ভিকটিম চিৎকার চেঁচামেচি করাতে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে এলাকাবাসী তাকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটক করা হয়েছে। তার নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
-পার্বত্য সময়


