সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নির্বাচনের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। কারণ, কিছু বিদেশি প্রতিষ্ঠান বলেছিল, রাখাইন এলাকাগুলোতে অনিশ্চয়তা আছে। তারা তখন একটু বাধা দিল। এটার সঙ্গে যারা সম্পৃক্ত তারাও ওই কথায় নাচলেন। ফলে সেই কাজটা আর হয়নি।

গতকাল ন্যাম ভবনে নিজ বাসায় এক প্রেস ব্রিফিংয়ে এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন। তিনি বলেন, এখনতো অন্যরকম অবস্থা হয়ে দাড়িয়েছে। কিন্তু দ্বিপক্ষীয়ভাবে বিষয়টা সমাধানের জন্য পদ্ধতিটা চালু করেছিলাম। সেটি এখনো চলমান আছে। তবে কতদূর অগ্রগতি হয়েছে, এই মুহূর্তে আমি জানি না। এই বিষয়ে আমরা জিজ্ঞাসা করেছি, তারা (মন্ত্রণালয়) কেউ এ বিষয়ে সদুত্তর দিতে পারেননি।

এর আগে গত বৃহস্পতিবার জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শাহরিয়ার আলম, নাহিম রাজ্জাক, নিজাম উদ্দিন জলিল (জন), নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান, সাইমুম সারওয়ার কমল ও জারা জাবীন মাহবুব।

এ কে আব্দুল মোমেন বলেন, আমাদের অনেক দেশে মিশনে রাষ্ট্রদূতদের টেলিফোন আছে। উনি ওখান থেকে বদলি হয়ে গেলে টেলিফোনটা সঙ্গে করে নিয়ে যান। এর ফলে অনেক লোক টেলিফোনে পান না। এজন্য আমরা বলেছি, প্রত্যেক মিশনে ইউনিক সেলফোন থাকতে হবে। ওই মিশনের রাষ্ট্রদূতদের একটি ইউনিক সেল ফোন থাকলে সাধারণ জনগণের যোগাযোগ করতে সহজ হবে।

  • - পার্বত্য সময়