রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পিছিয়ে পড়া বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সোমবার (৬ জুলাই) সকালে বান্দরবান শহরের গ্র্যান্ডভেলি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি উত্থাপন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পার্বত্য তিন জেলায় বসবাসরত পিছিয়ে পড়া প্রায় ৫৪ শতাংশ বাঙালির জন্য আয়কর মওকুফের ব্যবস্থা গ্রহণ এবং ২০১৯ সাল থেকে বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ কার্যক্রম পূর্বের মতো পুনরায় চালু করা জরুরি। তার দাবি, আয়কর সুবিধা, ব্যাংক ঋণ, শিক্ষা, চাকরি ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে এ জনগোষ্ঠী বৈষম্যের শিকার হচ্ছে।
তিনি সরকারের প্রতি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট চারজন সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে উপস্থাপনের আহ্বান জানান। একই সঙ্গে বাজারফান্ড এলাকার জমির বিপরীতে আগের মতো ব্যাংক ঋণ চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম সচল রাখার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলার আহ্বায়ক মাওলানা আবুল কালাম আজাদ, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালাল এবং সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার।
এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ২০ থেকে ২৫ জন সাংবাদিক সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলন শেষে সংগঠনের নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলার আহ্বায়ক মাওলানা আবুল কালাম আজাদ, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. শাহজালাল এবং সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিনারুল হক, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি কৌশিক দাশগুপ্ত, দৈনিক নীলগিরির সম্পাদক মোজাম্মেল হক লিটন, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, দেশ টিভির জেলা প্রতিনিধি আবুল বশর নয়নসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রায় ২০ থেকে ২৫ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে সংগঠনের নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


