
উৎসবের আমেজ পাহাড়ে, সকাল থেকেই ভোটের লাইনে সব সম্প্রদায়ের মানুষ
এবার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের তিনটি সংসদীয় আসনে অন্তত ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্গম পাহাড়ি যোগাযোগব্যবস্থা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও আগেই সব ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।



