বান্দরবানে পর্যটকবাহী গাড়ি উল্টে আহত ৯
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটকদের একটি দল দুটি নোয়াহ গাড়িতে করে বান্দরবানে ভ্রমণে আসে। বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে শহরে ফেরার পথে শৈলপ্রপাত এলাকায় মোড় ঘোরার সময় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা ১০ জনের মধ্যে ৯ জন আহত হন।

